,

অশ্রুসিক্ত শাকিব খান

news-image

বিনোদন প্রতিবেদক : ঈদে মুক্তি প্রাপ্ত সিনেমা ‘প্রিয়তমা’। ব্যবসা সফল সিনেমাগুলোর একটি। যা এখনো মহাসমারোহে দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে সগৌরবে চলছে। হিমেল আশরাফের পরিচালনায় এতে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার নায়িকা ইধিকা পাল। সম্প্রতি পরিচালকসহ শাকিব নিউইয়র্কে প্রেক্ষাগৃহে ‘প্রিয়তমা’ দেখেছেন। আর সিনেমা শেষে ভক্ত-শ্রোতাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন তারা। এসময় ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক অশ্রু সিক্ত হন। চোখের কোণে জমলো জল। সেই ভিডিও হিমেল আশরাফ শেয়ার করেন ফেসবুকে।

ক্যাপশনে এই নির্মাতা বলেন, ‘২০১৭ সালে “প্রিয়তমা” বানানোর ঘোষণার পরে আমাকে আমেরিকা চলে আসতে হয় জীবনের প্রয়োজনে। তারপর থেকে আজ পর্যন্ত আমাকে মিডিয়াতে ছোট করে হলেও বাঁচিয়ে রেখেছিলেন শাকিব খান। আমি দেশে উপস্থিত ছিলাম না, এরপরেও তার প্রায় প্রতিটি সিনেমার অনুষ্ঠানে তিনি আমার কথা বলতেন, আমার নাম বলতেন।’

হিমেল আশরাফ আরও লিখেছেন, ‘প্রিয়তমা’ না করতে পারার পরেও তার ঘরের ‘রাজকুমার’ ও ‘মায়া’ নামের দুইটা সিনেমায় আমার নাম ঘোষণা করার পরে মোটামোটি সবাই টিটকারি মেরে হেসেছেন। তাকে সবাই বলতেন হিমেলকে দিয়ে হবে না, নাটকের ছেলে, নাটক বানিয়ে ফেলবে। কেউ বলতেন ওর প্রথম সিনেমা ভালো যায় নাই, কুফা ভাই নিয়েন না। কেউ কেউ বলেছে শাকিব ভাই ভুল করতেছেন, ওতো নাটকের কিছু করতে পারে নাই, পরে বুঝবেন। ৯৯ ভাগ মানুষ শাকিব ভাইর কাছে আমার নামে নেগেটিভ মন্তব্য করতেন। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে উনি আমার উপর আস্থা পেতেন। প্রায়ই বলতেন তুই একদিন বড় ডিরেক্টর হবি হিমেল। আমি আজও জানি না তিনি আসলে কেনো বলতেন এই কথা। শুধু আমাকে না, আমার অনুপস্থিতিতেও তিনি খুবি কনফিডেন্সের সঙ্গে বলতেন হিমেল ভালো বানাবে। তার কথা শুনে মানুষ মুচকি হাসত।’

শাকিব খানকে ধন্যবাদ জানিয়ে ‘প্রিয়তমা’র নির্মাতা বলেন, ‘আজ “প্রিয়তমা” দেখার শেষে তার ভেজা চোখে চোখ পরতেই আমাকে দেখে হেসে আমার কাধে হাত রেখে কিছু না বলেও যেন কত কিছু বললেন। আর আমি তার বিজয়ের হাসি দেখে মনে মনে বারবার বলছিলাম ভাইয়া থ্যাংক ইউ। শাকিব খানের ব্যস্ত শিডিউলে হয়তো তার সঙ্গে আমার অনেক কাজ হবে না, কিন্তু একজন নির্মাতা হিমেল আশরাফ আজীবন শাকিব খানের কাছে ঋণী হয়ে থাকবে।’

উল্লেখ্য, ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় শাকিব ও ইধিকার পাশাপাশি এই সিনেমাতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মীসহ অনেকেই। এটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট