,

একলাফে ১৪১ টাকা বাড়লো এলপিজির দাম

news-image

নিজস্ব প্রতিবেদক : টানা কয়েক দফা কমার পর এবার বাড়লো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। বাসাবাড়িতে বহুল ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ১৪১ টাকা বাড়িয়ে এক হাজার ১৪০ টাকা করা হয়েছে। যা এতদিন বিক্রি হয়ে আসছিল ৯৯৯ টাকায়।

এছাড়া অন্যান্য ওজনের এলপিজি সিলিন্ডারের দামও বেড়েছে। আজ বুধবার (২ আগস্ট) থেকেই ভোক্তাপর্যায়ে নতুন দাম কার্যকর হবে।

দাম বাড়ানোর এই ঘোষণা দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী সাড়ে পাঁচ কেজি বোতলজাত এলপিজির দাম ৫৫২ টাকা, সাড়ে ১২ কেজির দাম ১১৮৭ টাকা, ১৫ কেজির দাম ১৪২৪ টাকা, ১৬ কেজির দাম ১৫১৯ টাকা, ১৮ কেজির দাম ১৭০৯ টাকা, ২০ কেজিতে ১৮৯৯ টাকা, ২২ কেজির দাম ২০৯০ টাকা, ২৫ কেজির দাম ২৩৭৪ টাকা, ৩০ কেজির দাম ২৮৪৯ টাকা, ৩৩ কেজির দাম ৩১৩৪ টাকা, ৩৫ কেজির দাম ৩৩২৪ টাকা, ৪৫ কেজির দাম ৪২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, কোনোপর্যায়ে নির্ধারিত মূল্যের বেশি দামে এলপিজি বিক্রি করা যাবে না।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট