,

জুলাইতে কমল রেমিট্যান্স

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইতে আবার দুই বিলিয়ন ডলারের নিচে নামল প্রবাসী আয়। গত মাসে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা মোট ১৯৭ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। আগের মাস বা আগের বছরের একই মাসের তুলনায় যা অনেক কম। কেন্দ্রীয় ব্যাংকের মধ্যস্ততায় ঠিক করা দর নিয়ে কড়াকড়ি করলেই এভাবে রেমিট্যান্স কমছে বলে জানান সংশ্লিষ্টরা।

গত জুন মাসে প্রবাসীরা মোট ২২০ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছিলেন। আগের বছরের একই মাসে এসেছিল ২১০ কোটি ডলার। এ হিসেবে আগের মাস জুনের তুলনায় ২৩ কোটি ডলার বা ১০ দশমিক ৪৫ শতাংশ কমেছে। আর আগের বছরের একই মাসের তুলনায় কমেছে ১৩ কোটি ডলার বা ৬ দশমিক ১৯ শতাংশ।

ডলারের দর বাজারভিত্তিক বলা হলেও কৌশলে তা ঠিক করে দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি এবং বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের সংগঠন বাফেদার মাধ্যমে দর নিয়ন্ত্রণ করা হচ্ছে। ব্যাংকগুলোর ঠিক করা দর মানছে কিনা জুলাইতে তা যাচাই করতে বিভিন্ন ব্যাংকে পরিদর্শন করছে কেন্দ্রীয় ব্যাংকের একাধিক পরিদর্শক দল। এর মধ্যে রেমিট্যান্স কমেছে। বিভিন্ন নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার মাধ্যমে আমদানি কমানো হয়েছে। এ সময়ে রপ্তানি ও রেমিট্যান্স বেড়েছে। এরপরও বৈদেশিক মুদ্রাবাজারে সংকট কাটছে না। এই সংকটের অন্যতম কারণ হলো– করোনার মধ্যে সস্তায় নেওয়া বিদেশি ঋণ পরিশোধ ব্যাপক বেড়েছে। আবার নতুন ঋণ আসছে কম। বাজার ঠিক রাখতে চলতি অর্থবছরের জুলাইয়ে আরও ১০০ কোটি ডলারের বেশি বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। গত অর্থবছর বিক্রি করা হয় রেকর্ড ১ হাজার ৩৫৮ কোটি ডলার। এভাবে ডলার বিক্রির ফলে ধারাবাহিকভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ২৩ দশমিক ৩০ বিলিয়ন ডলারে নেমেছে।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত