,

বিশ্বকাপ: পাকিস্তানের দুই ম্যাচের সূচিতে পরিবর্তন

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতে অনুষ্ঠেয় ৫০ ওভারের বিশ্বকাপের সূচিতে পরিবর্তন করা হবে। ভারতীয় বোর্ডের চাওয়া অনুযায়ী, ভারত ও পাকিস্তানের ১৫ অক্টোবরের ম্যাচটি একদিন আগে হবে। সঙ্গে পাকিস্তানের আরও একটি ম্যাচের সূচি বদল করা হবে।

আইসিসির ঘোষিত সূচি অনুযায়ী, আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচটি হওয়ার কথা ছিল। ভেন্যু ঠিক থাকলেও ম্যাচ একদিন এগিয়ে আনা হচ্ছে। কারণ ১৫ অক্টোবর নবরাত্রীর উৎসব আছে। যে কারণে নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হতে পারে।

এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ম্যাচ ছিল ১২ অক্টোবর। ওই দিন ম্যাচ খেলে আবার ১৪ অক্টোবর ম্যাচ খেলা পাকিস্তানের জন্য সম্ভব নয়। সেজন্য ওই ম্যাচটি এগিয়ে আনা হচ্ছে ১০ অক্টোবর।

সংবাদ মাধ্যম ক্রিকইনফো জানতে পেরেছে যে, সূচি পরিবর্তনের বিষয়টি অনুমোদন করেছে পিসিবি। তবে ওই দুই সূচিতে পরিবর্তন আনার কারণে আরও কিছু ম্যাচে তার প্রভাব পড়তে পারে।

সূচিতে বাংলাদেশ ও নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড ও আফগানিস্তানের ১৪ অক্টোবর ম্যাচ রয়েছে। একই দিন ভারত-পাকিস্তান ম্যাচ খেলানো হলে তা অন্য ম্যাচের ওপর নিশ্চিতভাবেই প্রভাব ফেলবে। সেজন্য ওই ম্যাচ দুটি একদিন এগিয়ে আনা হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

আগামী ৫ অক্টোবর ভারতে বসবে বিশ্বকাপের মেগা আসর। এরই মধ্যে আসরের সূচি প্রকাশ হয়ে গেছে। তবে নতুন করে আবার সূচি ঘোষণা করবে আইসিসি। ২০১৯ বিশ্বকাপ হয়েছিল ইংল্যান্ডে। ওই আসরের সূচি প্রায় এক বছর আগে ঘোষণা করেছিল আইসিসি। এবারের বিশ্বকাপের সূচি মাত্র ১০০ দিন আগে ঘোষণা করা হলেও আবারও সূচির বিষয়টি ঝুলে থাকল।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট