রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা রেল সংযোগসহ ৪ প্রকল্প চালু জাতীয় নির্বাচনের তপশিলের আগে

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণার আগেই চালু হবে পদ্মা সেতু রেল সংযোগসহ রেলওয়ের চার বড় প্রকল্প। তপশিলের পর উন্নয়ন প্রকল্প উদ্বোধনে আইনি বাধা থাকতে পারে– এ আশঙ্কায় সেপ্টেম্বর ও অক্টোবরে প্রকল্পগুলো চালু হতে পারে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সম্প্রতি জানিয়েছেন, অক্টোবরের শেষে তপশিল এবং ডিসেম্বরের শেষে দ্বাদশ সংসদ নির্বাচন হবে। রেল সচিব ড. হুমায়ুন কবীর মঙ্গলবার রেল ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের জানান, পদ্মা রেল সংযোগ প্রকল্প উদ্বোধনে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সারসংক্ষেপ পাঠানো হবে। সরকারপ্রধানের সময় পাওয়া সাপেক্ষে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে এটি উদ্বোধন করা হবে। পদ্মা সেতুর মতো রেল সংযোগও জাঁকজমক এবং উৎসবের মাধ্যমে উদ্বোধনের প্রস্তুতি রয়েছে।

ঢাকার কমলাপুর স্টেশন থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার দীর্ঘ রেললাইন নির্মাণ করা হচ্ছে প্রায় ৪০ হাজার কোটি টাকায়। আগামী মাসে কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৮৩ কিলোমিটার রেললাইন উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে। প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, পরের বছরের জুনে যশোর পর্যন্ত রেলপথ নির্মাণ শেষ হবে। সচিব জানিয়েছেন, এই অংশে রেললাইনের নির্মাণকাজ শেষের দিকে। স্টেশন নির্মাণ বাকি।

১৮ হাজার ৩৪ কোটি টাকায় চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার হয়ে মিয়ানমার সীমান্তবর্তী ঘুমধুম পর্যন্ত ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের বড় অংশই শেষের পথে। সেপ্টেম্বরের শেষ নাগাদ দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে। ৯২ বছরের পুরোনো চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৫২ কিলোমিটার রেলপথে রয়েছে সমবয়সী কালুরঘাট সেতু। সংস্কারের জন্য সেতুটি গতকাল থেকে তিন মাসের জন্য বন্ধ করা হয়েছে।

ড. হুমায়ুন কবীর জানিয়েছেন, ঢাকা থেকে কক্সবাজার নয়; রেলের প্রকল্পে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ নির্মাণ। সেতুর সংস্কার সম্পন্ন না হলেও এ অংশে ট্রেন চলবে।

৪ হাজার ২৬০ কোটি টাকায় মোংলা সমুদ্রবন্দর থেকে খুলনা পর্যন্ত রেললাইন তপশিলের আগেই চালু হবে। ২০১০ সালে অনুমোদিত প্রকল্পে ভারতীয় ঋণে নির্মাণ করা এ রেলপথ সেপ্টেম্বরে চালুর সম্ভাবনা রয়েছে। ভারতীয় অনুদানে নির্মিত আখাউড়া-আগরতলা রেলপথ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় উদ্বোধন করা হতে পারে।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু