,

নিপুণ রায় চৌধুরীর হাইকোর্টে আগাম জামিন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। ৮ সপ্তাহ পর তাকে ঢাকার জেলা জজ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী,সহকারী অ্যাটর্নি জেনারেল আনিসুর রহমান।

গত ২৯ জুলাই রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির অন্তত ৪২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, প্রাথমিক তথ্য যাচাই করে মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীসহ ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

গত শনিবার পুরান ঢাকার ধোলাইখালে বিএনপির কয়েকশ নেতাকর্মী অবস্থান কর্মসূচি পালনের জন্য সড়কে জড়ো হয়েছিলেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে বিএনপি নেতাকর্মী ও পুলিশের সদস্যদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে বিএনপি নেতা গয়েশ্বরসহ অন্তত ৫ নেতাকর্মী আহত হন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট