,

ব্রড ও মইনকে বিদায়ী উপহার

news-image

স্পোর্টস ডেস্ক : ১৬ বছর ইংল্যান্ড টেস্ট দলের জন্য লড়েছেন যে মানুষটি সেই স্টুয়ার্ট ব্রডের শেষ টেস্ট। তাঁকে তো ঐতিহ্যের ‘ভস্মাধার’ বিদায়ী উপহার হিসেবে দেওয়া উচিত ছিল। সেটি না পারলেও ওভালে জয় দিয়ে ব্রডকে বিদায় জানিয়েছেন স্টোকস-রুটরা। গতকাল সিরিজের শেষ টেস্টে ৪৯ রানে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ইংল্যান্ড। জয়ের জন্য ৩৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৩৪ রানে অলআউট হয় অসিরা। ফলে ২-২ ব্যবধানে শেষ হলো এবারের অ্যাশেজ। আর সিরিজ ড্র হওয়ায় ভস্মাধার অস্ট্রেলিয়ার কাছেই থাকল।

আগের দিন দুর্দান্ত ব্যাটিং করা অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে গতকাল দিনের শুরুতেই আউট করে দেন ক্রিস ওকস। এরপর মার্ক উডের বলে ল্যাবুশেন স্লিপে ক্যাচ দিলে ওভালের গ্যালারি নতুন উদ্যমে জেগে ওঠে। তবে দ্রুত তিন উইকেট হারানোর পর ট্রাভিস হেডকে নিয়ে রুখে দাঁড়ান স্টিভ স্মিথ। এর মধ্যে আবার লাঞ্চের আগের ওভারে স্মিথের ক্যাচ ধরেও বোকার মতো ফেলে দেন স্টোকস। তখন মনে হয়েছিল ম্যাচটাই বুঝি ফেলে দিলেন ইংলিশ অধিনায়ক। এরপর নামে ঝুম বৃষ্টি। সেই বৃষ্টিতে ভেসে যায় দিনের দ্বিতীয় সেশন। তবে বৃষ্টির পর আচমকা ধস নামে অস্ট্রেলিয়ার ইনিংসে। ওকস ও মইন আলির বোলিংয়ে ৩ ওভারে ১১ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে মুহূর্তের মধ্যেই খাদের কিনারে চলে যায় অস্ট্রেলিয়া। শেষ বেলায় আবির্ভূত হন স্টুয়ার্ট ব্রড। অসিদের শেষ দুই উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের জয় এবং তাঁর বিদায়কে স্মরণীয় করে রাখেন ১৬৭ টেস্ট খেলা এ পেসার।

ম্যাচ শেষে মইন আলি আবারও টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড : ২৮৩ ও ৩৯৫

অস্ট্রেলিয়া : ২৯৫ ও ৩৩৪ (খাজা ৭২, ওয়ার্নার ৬০, স্মিথ ৫৪; ওকস ৪/৫০, মইন ৩/৭৬)

ফল: ইংল্যান্ড ৪৯ রানে জয়ী

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট