,

অক্টোবরে ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নির্বাচনকে সামন রেখে অক্টোবরে প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে পূর্ব-নির্ধারিত বৈঠক শেষে একথা বলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

ডিসেম্বরের শেষভাগ থেকে জানুয়ারির শুরুতে হতে যাওয়া দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এ বৈঠক করেন রাষ্ট্রদূত।

তিনি বলেন, আমি সিইসিকে জানিয়েছি, অক্টোবরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাবে। এ বিশেষজ্ঞ টিমে থাকবেন- ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট, ইন্টারন্যাশনাল রিপাবলিক ইন্সটিটিউটের বিশেষজ্ঞরা। যাদের নির্বাচন পর্যবেক্ষণ ও প্রস্তুতি নিয়ে অভিজ্ঞতা রয়েছে।

মার্কিন রাষ্ট্রদূত উল্লেখ করেন, বাংলাদেশের অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে। জানা যায়, সিইসির সঙ্গে এ বৈঠকে আরপিও’র সর্বশেষ সংশোধন, নতুন দল নিবন্ধনসহ নানা বিষয়ে আলোচনা হয়।

এ সময় নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, ইসি সচিব জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত