,

বিএনপিকে এক চুল পরিমাণ ছাড় দেয়া হবে না : নানক

news-image

রংপুর ব্যুরো : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আমাদের পরিস্কার কথা, বিএনপি হলো একটি খুনির দল। তাদের কয়েকদিনের কর্মকাণ্ড তারই প্রমাণ। বিএনপির কর্মসূচি মানেই আতঙ্ক। তাদের কারণে দেশের মানুষ আতঙ্কিত। তারা এখন ২০১৪, ২০১৫ এবং ২০১৬ সালের মতো ভয়ংকর অগ্নিসন্ত্রাস করতে চায়। এবার যদি বিএনপি আন্দোলনের নামে জ্বালাও পোড়াও শুরু করে তাদের এক চুল পরিমাণ ছাড় দেয়া হবে না।

সোমবার  বিকেলে রংপুর মহানগরীর আরডিআরএস ভবনের সম্মেলনকক্ষে মতবিনিময় সভার পূর্বে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির জ্বালাও পোড়াও কর্মকাণ্ডের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন সাবেক এই মন্ত্রী।

২রা আগস্ট রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ সফল করতে দায়িত্বরত স্বেচ্ছাসেবকদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। তারা তাদের পূর্বের অবস্থায় স্বমূর্তে ফিরতে চাইলে কিংবা নির্বাচন বাধাগ্রস্থ করতে চাইলে দলগতভাবে তাদের রাজপথেই প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, আগামী ২ আগস্ট শেখ হাসিনা রংপুরে আসছেন, এজন্য রংপুর বিভাগের মানুষের মাঝে উচ্ছ্বাস, আনন্দ কাজ করছে। সেদিন জনসমাবেশে মাঠ পেরিয়ে রংপুরের অলিগলি মানুষে মানুষে ভরে যাবে। রংপুরবাসী প্রধানমন্ত্রীকে সাদরে অভিনন্দন জানানোর জন্য অপেক্ষা করছে। সেদিন ১০ লাখেরও বেশি মানুষ উপস্থিত হবে। রংপুর হবে জয়বাংলা স্লোগানের শহর। সবাই রংপুরের পুত্রবধূকে বরণ করে নিতে প্রস্তুত।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন (রাজশাহী), সুজিত রায় নন্দী (রংপুর)। সভাপতিত্ব করেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও স্বেচ্ছাসেবক উপকমিটির আহবায়ক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট