,

নাসিরনগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

news-image

আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা পর্যায়ে “বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল এবং বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বিকাল ৪টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় নাসিরনগর উপজেলার লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়(বালক) ১-০ গোলে চৈয়ারকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং নাছিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়(বালিকা) ১-০ গোলে নুরপুর লাহাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে নাছিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা) ও লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়(বালক) উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে সম্মাননা ক্রেট ও পুরস্কার বিতরণ করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফখরুল ইসলামের সভাপতিত্বে এসময় উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ,উপজেলা আওয়ামীলীগ সভাপতি অসিম কুমার পাল,সাধারণ সম্পাদক লতিফ হোসেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার কর্মকর্তা ইনচার্জ(ওসি) মোহাম্মদ হাবিবুল্লাহ সরকার,উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আল-মামুন,উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: ইকবাল মিয়া, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাজারুল হুদা,কবির হোসেন,জেলা পরিষদ সদস্য গোলাম কিবরিয়া হাকিম রাজা,নাসিরনগর সদর ইউপি চেয়ারম্যান পুতুল রানী দাসসহ সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক’শিক্ষিকা,সাংবাদিক,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণীপেশার ফুটবল প্রেমি বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট