,

বিএনপি দেখা না করায় ‘হতাশ’ বিদেশি পর্যবেক্ষক

news-image

অনলাইন ডেস্ক : ইএমএফ’র আমন্ত্রণে বাংলাদেশে সফররত বিদেশি পর্যবেক্ষকরা আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবা‌দিকদের সঙ্গে কথা বলেন
ইলেকশন মনিটরিং ফোরামের (ইএমএফ) আমন্ত্রণে বাংলাদেশে সফররত বিদেশি পর্যবেক্ষকের সঙ্গে বৈঠকে বসতে রা‌জি হয়‌নি বিএন‌পি। এ জন্য তারা হতাশা প্রকাশ করেছেন।

আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবা‌দিকদের এ কথা জানান পর্যবেক্ষক সদস্য যুক্তরাষ্ট্রের টেনেট ফাইন্যান্স ইন্টারন্যাশনাল গ্রুপের প্রতিষ্ঠাতা টেরি এল ইসলে।

টেরি এল ইসলে বলেন, ‘আমরা নির্বাচন পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসেছি। বিভিন্ন পক্ষের সঙ্গে আমরা বৈঠক করছি। বিএনপির সঙ্গেও আমরা বৈঠকে বসতে চেয়েছিলাম। নির্বাচন নিয়ে তাদের উদ্বেগ শুনতে চেয়েছিলাম। তবে আমাদের সঙ্গে বৈঠকে বসতে রাজি হয়নি তারা। এ কারণে আমরা হতাশ।’

পর্য‌বেক্ষক দলের আরেক সদস্য আয়ারল্যান্ডের নিক পউল বলেন, ‘আমরা নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলাপ হয়েছে। বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক পদ্ধতি নেই। তাই সংবিধানের কাঠামোর মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন।’

বিদেশি পর্যবেক্ষক দলের সদস্যরা আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করেও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে চলে যান তারা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট