,

শ্রীলংকান লিগের প্রথম হাফ সেঞ্চুরি হৃদয়ের ব্যাটে

news-image

স্পোর্টস ডেস্ক : বিগত কয়েক সিরিজ ধরে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে ভরসার অপর নাম হয়ে উঠছেন তাওহীদ হৃদয়। মিডল অর্ডার এই ব্যাটসম্যান তার প্রতিভার ধারা বজায় রাখলেন শ্রীলংকার প্রিমিয়ার লিগ এলপিএলেও। তুলে নিয়েছেন দুর্দান্ত এক হাফ সেঞ্চুরি।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ রোববার রাত আটটায় মাঠে নামে হৃদয়ের দল জাফনা কিংস ও কলম্বো স্ট্রাইকার্স। টস হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান করে জাফনা। ৩৯ বলে ৫৪ রান আসে হৃদয়ের ব্যাট থেকে।

ব্যাট করতে নেমে ঝোড়ো সূচনা করে জাফনা। তৃতীয় ওভারে হারায় প্রথম উইকেট। দলীয় ২৭ রানের মাথায় ২১ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন আফগান ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ। ৪২ রানে হারায় দ্বিতীয় উইকেট। চার নম্বরে ব্যাট করতে নামেন হৃদয়। দলটি তৃতীয় উইকেট হারায় ৬৬ রানের মাথায়।

দ্রুতই ৩ উইকেট পড়লেও একপ্রান্ত আগলে পড়ে ছিলেন হৃদয়। চতুর্থ উইকেটে প্রিয়ামাল পেরেরাকে নিয়ে গড়েন ৪১ রানের জুটি। ১০৭ রানে পেরেরার বিদায়ের পর দুনিথ ওয়ালালাগেকে নিয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান হৃদয়। ১৫৭ রানের মাথায় বড় শট হাঁকাতে গিয়ে লং অনে ধরা পড়েন হৃদয়। চামিকা করুনারত্মের বলে তার ক্যাচ ধরেন নাসিম শাহ। ৩৯ বলে ৪টি চার ও ১ ছক্কায় নিজের ইনিংস সাজান বাংলাদেশি এই ব্যাটার। শেষ পর্যন্ত ১৭৩ রান করে জাফনা। ২৫ রানে অপরাজিত থাকেন ওয়ালালাগে। আরেক প্রান্তে ৭ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক থিসারা পেরেরা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট