,

আ.লীগের শান্তি সমাবেশ শেষে সংঘর্ষ, হতাহত ৫

news-image

নিজস্ব প্রতিবেদন : আওয়ামী লীগের তিন সংগঠনের শান্তি সমাবেশ শেষ হওয়ার পর দুপক্ষের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার সন্ধ্যার দিকে গুলিস্তানের গোলাপ শাহর মাজারের কাছে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর।

পল্টন থানার ওসি সালাহউদ্দীন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আওয়ামী লীগের সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে ছুরিকাঘাতে হতাহতের ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি।

আহত চারজন হলেন- মো. আরিফুল (১৮), জোবায়ের (১৮), রনি (৩২) ও মোবাশ্বের (২৮)।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, পাঁচজন ছুরিকাহতের খবর পেয়ে তিনি হাসপাতালে যাচ্ছেন। কীভাবে ঘটনাটি ঘটলো বা কারা হতাহত হলো, সে বিষয়ে তার কাছে তাৎক্ষণিক কোনো তথ্য নেই।

আহতদের মধ্যে জোবায়ের নামে এক কিশোর হাসপাতালে সাংবাদিকদের বলেছে, তার বাসা বংশালে। সে অষ্টম শ্রেণিতে পড়ে।
মোবাইলের কভার কিনতে গুলিস্থানে এসে মারামারির মধ্যে পড়ে যায়।

আহত রনির বাসা কেরানীগঞ্জ মডেল থানা এলাকায়। তার বুকে ছুরি লেগেছে। নিজেকে তিনি কেরানীগঞ্জ যুবলীগের কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন।

হাসপাতালের ক্যাজুয়ালিটি (জরুরি বিভাগ) বিভাগের আবাসিক চিকিৎসক মো. আলাউদ্দীন বলেন, ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় এক যুবক মারা গেছে। বাকি চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট