,

বাসচাপায় এক মোটরসাইকেলে থাকা ৩ জন নিহত

news-image

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দূরপাল্লার বাসচাপায় এক মোটরসাইকেলে থাকা ৩ জন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী আঞ্চলিক মহাসড়কে উপজেলার আন্ধারীঝাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। এ সময় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ফলে রাত ১১টা পর্যন্ত ওই রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল।

নিহতরা হলেন- নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা গ্রামের বাসিন্দা আফতাব হোসেনের পুত্র সাগর (২৪), সোহরাব আলীর পুত্র সুমন (২৩) এবং শাহিন (২৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে যাচ্ছিল। এ সময় কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী আঞ্চলিক মহাসড়কে আন্ধারীঝাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা ৩ জন আরোহীসহ একটি মোটরসাইকেলকে পিছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই ৩ জন নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, বাসটি নাগেশ্বরী থানার পুলিশ হেফাজতে রয়েছে। লাশ তাদের পরিবারের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। ঘাতক চালককে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে সড়কে চলাচল স্বাভাবিক আছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট