,

ডেঙ্গুতে জুলাইয়ের ২৮ দিনে ১৮২ জনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জুলাইয়ের চার সপ্তাহে ১৮২ জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ৩৬ হাজার ২২৭ জন ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দৈনিক ৭৬টি হাসপাতালের তথ্য দেওয়া হয়। তবে শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় ৫০ হাসপাতালের তথ্য এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৫০৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটিতে ৯০৭ জন এবং ঢাকার বাইরে ৫৯৬ জন হাসপাতাল ভর্তি রয়েছেন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২২৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ১৭৯ জন এবং ঢাকার বাইরে ৫০ জন মারা যান। এ বছরের ২৮ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ২০৫ জন। এর মধ্যে ঢাকায় ২৫ হাজার ৭০৫ জন এবং ঢাকার বাইরে ১৮ হাজার ৫০০ জন। বর্তমানে ৮ হাজার ৬৭৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪ হাজার ৮৭০ জন এবং ঢাকার বাইরে ৩ হাজার ৮০৬ জন।

গত বছর ডেঙ্গুতে সর্বোচ্চ ২৮১ জনের মৃত্যু হয় এবং আক্রান্ত হন ৬২ হাজার ৩৮২ জন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট