,

শনিবার কোনো দলের কর্মসূচি পালনে অনুমতি নেই: ডিএমপি কমিশনার

news-image

বিশেষ প্রতিনিধি : দেশের প্রধান দুই বিরোধী দল আওয়ামী লীগ ও বিএনপিসহ তাদের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শনিবার ডাকা কর্মসূচি পালনে অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। শুক্রবার রাতে তিনি সমকালকে এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার জানান, শনিবার বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন রাজধানী ঢাকার সব প্রবেশ মুখে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। এসব রাজনৈতিক দল ডিএমপির কাছ থেকে অবস্থান কর্মসূচি পালনের জন্য কোনো অনুমতি গ্রহণ করেনি।

খন্দকার গোলাম ফারুক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না হয় এবং গোয়েন্দা প্রতিবেদন ও জনদুর্ভোগের বিষয় বিবেচনায় শনিবার ডাকা কোনও দলের কর্মসূচি পালনে অনুমতি দেওয়া হয়নি।

বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে বিএনপি মহাসমাবেশ করে কাল শনিবার রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোয় অবস্থান কর্মসূচি ঘোষণা করে। সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করার কথা জানিয়েছে বিএনপি।

এর পরই পাল্টা কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগের সহযোগী সংগঠ যুবলীগ। তারাও সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর প্রবেশমুখগুলোতে শান্তি সমাবেশের কর্মসূচি ঘোষণা করে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট