,

মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি আবার বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করতে চায় মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ জানিয়েছেন, মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে গণভবনে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সভাপতি বলেন, বার বার তারা (বিএনপি) ষড়যন্ত্র করে যাচ্ছে। এই দেশের মানুষের ভোটের অধিকার হরণের মধ্যে দিয়ে যাদের জন্ম, তারা জনগণের ভোটের অধিকার আবার হরণ করতে চায়। তারা লুটপাট করতে চায়। দেশের মানুষকে আবার অন্ধকারের দিকে ঠেলে দিতে চায়। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

২০০৮ এর নির্বাচনে বিএনপির ভরাডুবি কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ২০০৮ সালে বিএনপি মাত্র ২৯টি সিট পেয়েছিল এটা সবাইকে মনে রাখতে হবে। অত্যাচার-নির্যাতন, দুর্নীতি, জঙ্গিবাদ, হাওয়া ভবন সৃষ্টি করে পয়সা খাওয়া এ সমস্ত কারণে বাংলাদেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছিল।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, যারা ভোট চুরি করা ছাড়া কোনোদিন জিততে পারে না। আজকে তাদের মুখে ভোটের কথা শুনতে হয়। গণতন্ত্র হরণ করে মার্শাল ল’ এর মধ্যে দিয়ে যাদের ক্ষমতা দখল, খুনের মধ্যে দিয়ে, হত্যার মধ্যে দিয়ে যাদের ক্ষমতা দখল তাদের কাছে আজকে মানবাধিকারের কথা শুনতে হয়। তাদের কাছে আবার নির্বাচনের কথা শুনতে হয়।

বিএনপির অত্যাচারের প্রতিশোধ না নিয়ে আওয়ামী লীগ দেশের উন্নয়ন করেছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, যখনই তারা সুযোগ পেয়েছে আমাদের অত্যাচার-নির্যাতন করেছে। আওয়ামী লীগ কিন্তু কখনো প্রতিশোধ নিতে যায়নি। আমরা আমাদের সব শক্তি, মেধা সবকিছু আমরা ব্যয় করেছি দেশের মানুষের কল্যাণে, তাদের উন্নয়নে।

বিগত বছরগুলোতে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বদলে যাওয়া দেশ এটা সারা বিশ্ববাসীই কিন্তু স্বীকার করে; তবে চোখে দেখে না। ওই লুটেরা, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, বিএনপিসহ এরা চোখে দেখে না। সাধারণ মানুষ সবসময় আমাদের পক্ষে আছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারে আছে বলে, বাংলাদেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়েছিল বলেই আজকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছি। প্রতিটি ঘরে বিদ্যুৎ, রাস্তাঘাট অবকাঠামো উন্নয়ন করতে পেরেছি।

জনগণের কাছে সরকারের উন্নয়নের কথা তুলে ধরতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, স্বেচ্ছাসেবক লীগ সংগঠনই শুধু করলে হবে না। যে উন্নয়নটা আমরা করে দিয়েছি এটা মানুষের কাছে তুলে ধরতে হবে। মানুষের কাছে যেতে হবে।

তিনি বলেন, রাজনীতি যদি আদর্শের ওপর ভিত্তি করে হয়, রাজনীতি যদি জনগণের সেবা করার লক্ষ্য নিয়ে হয় সেখানেই সার্থকতা

এসময় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেসবাউল হেসেন সাচ্চুকে পূর্ণাঙ্গ দায়িত্ব দেন শেখ হাসিনা।

 

এ জাতীয় আরও খবর

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা