,

‘সাংবাদিকদের কারণে রাষ্ট্রদূতেরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মাতব্বরি করেন’

news-image

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘সাংবাদিকদের কারণে বিদেশি রাষ্ট্রদূতেরা বাংলাদেশের নানা অভ্যন্তরীণ বিষয়ে মাতব্বরি করেন।’ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে যৌথ বিবৃতি দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ১২টি দেশের ঢাকা দূতাবাস ও ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ মিশন। বিবৃতিদাতা দেশগুলোর মধ্যে ইতালিও ছিল।

প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত রোম সফরে সরকারপ্রধান থেকে শুরু করে মন্ত্রী পর্যায়ে ওই বিবৃতি নিয়ে অসন্তোষ জানানো হয়েছে কিনা, জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, ‘আমরা সেখানে এটা নিয়ে কিছু বলিনি। আমাদের ভদ্রতাজ্ঞান আছে। আপনি ময়লা নিয়ে আলাপ করবেন কেন। আর আপনারা সব সময় ময়লা খোঁজেন। আপনাদের অভ্যাসটা খারাপ হয়ে গেছে।’

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘আপনাদের কারণে বিদেশি রাষ্ট্রদূতেরা অতি সক্রিয় রাষ্ট্রদূতগুলো বিভিন্ন রকমের অভ্যন্তরীণ বিষয়েও মাতব্বরি করেন। এটা আপনাদেরও কারণে।যেকোনোভাবে এটা একটা সংস্কৃতি তৈরি হয়েছে অনেক দিনের। এখন সময় এসেছে এটা বন্ধ করার।’ এর দায় কি রাজনীতিবিদদের নেই, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনেক দিন ধরে এটা তৈরি করেছেন। আমরা এ কালচারটা পছন্দ করি না।’

অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের বক্তব্য বা হস্তক্ষেপ বন্ধে সরকার কোনো উদ্যোগ নিয়েছে কি না, জানতে চাইলে তিনি প্রধানমন্ত্রীর রোম সফরে ইউরোপে নিযুক্ত বাংলাদেশি দূতদের নিয়ে বৈঠকের কথা তুলে ধরেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের রাষ্ট্রদূতের সঙ্গে একটা বৈঠক করেছি। সেখানে আমরা বলেছি, আমাদের দেশ সম্পর্কে অনেক দেশের জ্ঞান সীমিত। আমরা বিভিন্ন ইস্যুতে মানবাধিকার, গণতন্ত্র, নির্বাচনপ্রক্রিয়া, নির্বাচন কমিশন—এসব নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রায় ১০টি বিশেষ ব্রিফ তৈরি করেছি। আমরা বলেছি, আপনারা এটা শেয়ার করেন।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট