,

জাতীয় নির্বাচনের তফসিল কবে, যা জানালেন সিইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘আমি অনুমান করে বলতে পারি, আগামী সেপ্টেম্বরের কোনো একটা সময়ে তফসিল ঘোষণা করা হবে।’ বৃহস্পতিবার দেশের একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন। টেলিভিশন সাক্ষাৎকারে সিইসির এই বক্তব্য রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

সাংবিধানিক ধারা অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি থেকে আগের ৯০ দিনের মধ্যে। ক্ষণগণনা শুরু হবে চলতি বছরের ১ নভেম্বর থেকে।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমার বক্তব্যটি ছিল অনুমাননির্ভর। জাতীয় নির্বাচনের তফসিল নিয়ে আমরা এখনো কমিশনে আলোচনা করিনি।’

টেলিভিশন সাক্ষাৎকারে সিইসির কাছে প্রশ্ন ছিল, ‘আপনারা রোডম্যাপে উল্লেখ করেছেন যে এই বছরের ডিসেম্বরের শেষের দিকে কিংবা আগামী বছরের জানুয়ারির শুরুর দিকে জাতীয় নির্বাচন করতে চান। সংবিধানও সেটা বলছে। সে ক্ষেত্রে তফসিল কোন মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে? জবাবে সিইসি বলেন, ‘আমার যত দূর মনে পড়ে, ৯০ দিন আগে তো করতে হবে। সেপ্টেম্বরের আগে এটা হওয়ার কথা না। আমরা এখনো এটা স্থির করিনি। তবে অনুমান করে বলতে পারি, সেপ্টেম্বরের কোনো একটা সময়ে শেষের দিকে বা মাঝামাঝি সময়ে আমরা তফসিল ঘোষণা করব।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট