,

শ্রীলংকাকে হারাল পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষটিতেও শ্রীলংকাকে হারাল পাকিস্তান। তবে শুধু হার বললে ভুল হবে, রীতিমতো নাস্তানাবুদ করে ছাড়লো। প্রথম ইনিংসে লংকানদের মাত্র ১৬৬ রানে গুটিয়ে পাকিস্তান ৫ উইকেটে ৫৭৬ রান তুলে ইনিংস ঘোষণা করে। দ্বিতীয় ইনিংসে শ্রীলংকা গুটিয়ে যায় ১৮৮ রানে। ইনিংস ও ২২২ রানে দ্বীপরাষ্ট্রটিকে হারিয়ে রেকর্ড গড়া জয় তুলে নেয় বাবর আজমের দল। প্রথম টেস্ট জেতায় দলটিকে হোয়াইটওয়াশ করল ২-০ ব্যবধানে।

ফলে, ৩০ বছর পর শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করার স্বাদ পেল পাকিস্তান। সর্বশেষ, ১৯৯৪ সালে দেশটিকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান। ৩ ম্যাচের সেই সিরিজের একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।

শ্রীলংকার বিপক্ষে পাকিস্তানের এটিই সবচেয়ে বড় জয়। এর আগে, ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে লংকানদের বিপক্ষে ইনিংস ও ১৭৫ রানের জয় পায় পাকিস্তান।

আগের দিনের ৫ উইকেটে ৫৬৩ রান নিয়ে চতুর্থ দিন ব্যাট করতে নামে পাকিস্তান। এদিন আর ১৩ রান যোগ করেই ইনিংস ঘোষণা করে দলটি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল শ্রীলংকা। ওপেনিং জুটিতে ৬৯ রান তোলে নিশান মাদুশকা এবং দিমুথ করুনারত্মে। এরপরই শুরু হয় পাকিস্তানের স্পিনার নোমান আলীর আক্রমণ। ১৭৭ রানের মধ্যেই ৭ উইকেট হারায় লংকানরা। সবকয়টি উইকেটই পকেটে পুরেন নোমান। শেষের ৩ উইকেট তুলে নেন নাসিম শাহ।

ডাবল সেঞ্চুরি করা আব্দুল্লাহ শফিক (২০১) হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়। আর দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরিসহ সিরিজে ২২১ রান করেছেন আগা সালমান। তার শিকারে আছে ৩টি উইকেটও। সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত