,

দুই দলের সমাবেশের অনুমতি নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ এবং বিএনপি দুটি দল কোথায় সমাবেশ করবে সেই অনুমতি এখনো দেওয়া হয়নি বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‘দুই দলকেই রাজধানীতে সমাবেশ করতে একই শর্ত বেঁধে দেওয়া হবে। এখন পর্যন্ত আমরা কাউকে অনুমতি দেইনি। আমাদের কমিশনার সাহেব এখন বসবেন। পুলিশ কমিশনার এটা নিয়ন্ত্রণ করেন। তিনি বসে সিদ্ধান্ত নেবেন কী করবেন।’

আজ বৃহস্পতিবার সচিবালয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ‘আমরা অনুমতি দেওয়ার সময় যাতে জনদুর্ভোগ না হয় সেই কথাটা বলে দেই। তাদের কর্তব্যটা জানিয়ে দেই। কিছু শর্ত আমরা সবসময় দিয়ে দেই, এ জিনিসগুলো আপনারা করতে পারবেন না।’

রাজধানীতে দুই দলের কর্মসূচি নিয়ে সহিংসতার কোনো আশঙ্কা দেখছেন কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘রাজনীতিবিদ ও রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালনে আমাদের সরকারের কোনো বাধা নেই। কিন্তু তারা যেন নিয়মশৃঙ্খলা মেনে চলেন, দেশের আইন মেনে চলেন। জনদুর্ভোগ সৃষ্টি না করেন আমরা সেই বিষয়ে আহ্বান রাখবো। আমি আহ্বান রাখবো তারা যেন জনগণের দুর্ভোগ সৃষ্টি না করেন।’

মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি আজ কর্মসূচি করতে চেয়েছিল। আমরা বলেছি, রাস্তায় কোনো ক্রমেই সমাবেশ করতে দেবো না। তারা সরিয়ে নিয়ে আগামীকাল করবেন। সেখানেও আমরা বলবো, রাস্তা পরিহার করার জন্য। যদি না করেন, সেক্ষেত্রে যাতে জনদুর্ভোগ সৃষ্টি না করেন, দুর্ভোগ সৃষ্টি করলে আমাদের নিরাপত্তা বাহিনী তাদের কাজ করবেন। যে দলই করবেন শান্তিশৃঙ্খলা বজায় রাখবেন, এটাই আমাদের মূল কথা।’

ঝামেলা না করলে রাস্তায় সমাবেশ করা যাবে কি- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা আপনারা জানেন। ঝামেলা করবেন কি না করবেন, আপনাদের কাছে ইনফরমেশন রয়েছে। আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় প্রস্তুত আছে, যদি ঝামেলা করে তাদের অর্পিত দায়িত্ব পালন করবেন।’

বিএনপি নয়াপল্টনে এবং আওয়ামী লীগ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করার ঘোষণা দিয়েছে। এক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে নতুন কোনো নির্দেশনা দেওয়া হবে কি না- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা সবসময় পুলিশের পক্ষ থেকে অনুরোধ করছি বড় বড় দলগুলোকে যাতে তারা রাস্তা ও রাজপথ যাতে বর্জন করেন। তারপর যদি করেন, তবে তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে- তারা যেন সহিংসতায় না যায়। কারা কোথায় সমাবেশ করছে এখনও আমরা অফিসিয়ালি জানি না। দুদলকেই মাঠে করতে বলেছি, মাঠে করতে যদি তাদের অসুবিধা থাকে, পরবর্তী সিদ্ধান্ত তারা যেটা করবে আমরা সেটা বিবেচনা করবো।’

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত