,

১ আগস্ট থেকে খোলা সয়াবিন তেল বিক্রি নিষিদ্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ১ আগস্ট থেকে বাজারে খোলা সয়াবিন তেল বিক্রির অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান।

বুধবার রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে ইআরএফ ও ভোক্তা অধিকারের যৌথ উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা জানান।

এএইচএম শফিকুজ্জামান বলেন, ওজনে কম দেওয়া, ভেজাল বন্ধ ও পুষ্টির মান বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা থাকলেও স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীলতার কারণে তা পিছিয়ে দেওয়া হয়। তবে সম্প্রতি শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় আগামী মাসের শুরু থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করতে সম্মত হয়েছে।

তিনি বলেন, আইন অনুসারে আগামী ১ আগস্ট থেকে প্যাকেটজাত সয়াবিন তেল বিক্রি করতে হবে, খোলা তেল বিক্রি করা যাবে না। আমরা খোলা তেল বিক্রি বন্ধে মাঠে নামবো।

শফিকুজ্জামান বলেন, প্রাথমিকভাবে শুধু সয়াবিন তেলের ক্ষেত্রে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ভোজ্যতেলের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা আসবে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বর্তমানে দেশের ভোজ্যতেলের ৩০ শতাংশ সয়াবিন তেল ও বাকি ৭০ শতাংশ পাম, সুপার পাম ও সরিষার তেল দিয়ে পূরণ হয়। আর বাংলাদেশে বিক্রি হওয়া মোট সয়াবিন তেলের ৫০ শতাংশ খোলা এবং ৫০ শতাংশ বোতলজাত।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট