,

শিক্ষামন্ত্রীর আহ্বানে ‌‘না’, আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষকরা

news-image

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আহ্বান প্রত্যাখ্যান করেছেন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বাস না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার (২৬ জুলাই) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ১৬ দিনের মতো কর্মসূচি পালনকালে এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা।

এর আগে বুধবার সকালে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজকের মধ্যেই শিক্ষকদের আন্দোলন স্থগিত করে শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আপনারা জানেন বিরোধীদল যেখানে কর্মসূচি পালন করছে, সেখানে অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে। আগামীকাল তাদের ডাকা কর্মসূচিতে যদি আন্দোলনরত শিক্ষকদের নিরাপত্তা বিঘ্নিত হয়, তাহলে তার দায়িত্ব কে নেবেন? এ দায়িত্ব কি আন্দোলনরত শিক্ষকদের নেতারা নিতে পারবেন? কাজেই আমি বলছি- আজকেই তারা যেন শ্রেণিকক্ষে ফিরে যান।

বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ বলেন, জাতীয়করণের ঘোষণা না আসা পর্যন্ত শিক্ষকদের আন্দোলন চলবে। আমরা সুস্পষ্ট ঘোষণা অথবা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবো।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট