,

দেশের উদ্দেশে রোম ছেড়েছেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি সফর শেষে আজ দেশের উদ্দেশে রোম ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইট স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ৪০ মিনিট) রোম ফিউমিসিনো বিমানবন্দর ত্যাগ করে।

ফ্লাইটটির কাতারের রাজধানী দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে বুধবার দিবাগত রাত ২টা ৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে ২৩ জুন ইউনাইটেড নেশনস ফুড সিস্টেম সামিট+২ স্টকটেকিং মোমেন্টে (ইউএনএফএসএস+২) যোগ দিতে রোমে যান।

২৪-২৬ জুলাই ২০টিরও বেশি রাষ্ট্র ও সরকার প্রধানসহ ১৬০টিরও বেশি দেশ থেকে প্রায় ২ হাজার অংশগ্রহণকারী ইউএনএফএসএস+২ অংশ নিয়েছেন।

প্রধানমন্ত্রী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন। তিনি ‘ফুড সিস্টেমস অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক প্লেনারি সেশনে ভাষণ দেন এবং ২৪ জুলাই এফএও সদর দপ্তরে বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপের ১৫টি দেশে অবস্থানরত বাংলাদেশের রাষ্ট্রদূতদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘কনফারেন্স অব বাংলাদেশ অ্যাম্বাসেডর ইন ইউরোপ’ এ যোগ দেন।

সবশেষ সরকার প্রধান ২৫ জুলাই ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একটি কমিউনিটি ইভেন্টেও অংশ নেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট