,

ক্ষমতা দখলের চেষ্টা করেছিল বিএনপি-জামায়াত: জয়

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় বলেছেন, ‘বিএনপি-জামায়াত জোট ২০০৬ সালে ভুয়া ভোটার তালিকা করে ক্ষমতা দখলের চেষ্টা করেছিল।’

সোমবার সজিব ওয়াজেদ জয় তার ফেসবুক একাউন্টে ভিজুয়াল রিপোর্টসহ দেওয়া এক স্ট্যাটাসে বলেন, ‘২০০১ থেকে ২০০৬ পর্যন্ত দেশের সর্বস্তরের মানুষের ওপর অবর্ণনীয় অত্যাচার, নির্যাতন, ধর্ষণ, খুন, অগ্নিসংযোগ, দুর্নীতি করে মানুষের জীবন দুর্বিষহ করে তোলে বিএনপি-জামায়াত জোট। এমনকি তাদের এই পাঁচ বছরের শাসনামলে বাংলাদেশ দুর্নীতিতে পাঁচবারই বিশ্বচ্যাম্পিয়ন হয়। ফলে খালেদা জিয়া ও তারেক রহমানের বাহিনীর প্রতি তীব্র ঘৃণাবোধ সৃষ্টি হয় জনমনে।’

ভিজুয়াল রিপোর্টের বর্ণনায় উল্লেখ করা হয়, বিএনপি-জামায়াত নেতারা আবারও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করতে ভীত হয়ে পড়েছেন।

জয় বলেন, তাদের ওই অপচেষ্টার অংশ হিসেবে তারা ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটারের তালিকা তৈরি করেছিল এবং প্রতিটি উপজেলায় নিজ দলের ‘ক্যাডার’কে নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে।

কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি তালিকা প্রণয়নের মাধ্যমে এই নিয়োগ দিয়ে খালেদা জিয়ার সরকার সরকারি চাকরি কমিশন ও নিয়োগ ব্যবস্থাকে কলঙ্কিত করেছে বলে ভিজুয়াল রিপোর্টে উল্লেখ করা হয়।

জয় বলেন, ‘সাংবিধানিক প্রতিষ্ঠানকে নষ্ট করে ছাত্রদলের ৩০০ কর্মীকে নির্বাচনী কর্মকর্তা হিসেবে নিয়োগের ফলে সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে।’ সূত্র: বাসস

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট