,

ডেঙ্গুতে বাংলাদেশ ব্যাংকের অন্তঃসত্ত্বা সহকারী পরিচালকের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : অন্তঃসত্ত্বা অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের পাবলিক অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের সহকারী পরিচালক কান্তা বিশ্বাস মৃত্যুবরণ করেছেন। সম্প্রতি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন ।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৫ জুলাই) তিনি ঢাকা পোস্টকে বলেন, আমরা জেনেছি কান্তা বিশ্বাস গত রোববার (২৩ জুলাই) রাতে রাজধানীর পপুলার হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আড়াই বছরের কন্যা শিশু রয়েছে তার। ২০১৯ সালে কান্তা বিশ্বাস সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। মৃত্যুর আগে পাবলিক অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন।

এদিকে কান্তা বিশ্বাসের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার সহপাঠী, সহকর্মীসহ বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা।

ফেসবুক এক স্ট্যাটাসে বাংলাদেশ ব্যাংকের অফিসার (জেনারেল) রাজিয়া রিক্তা লিখেছেন, বাংলাদেশ ব্যাংকের পাবলিক অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের সহকারী পরিচালক কান্তা বিশ্বাস ম্যাডামের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, স্তব্ধ। তিনি মৃত্যুর আগে গর্ভের সন্তানও হারিয়েছেন।

মিলন কুমার হালদার নামে অপর এক কর্মকর্তা লিখেছেন, ২০১৯ সালে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেছিল কান্তা বিশ্বাস। মতিঝিলে থাকার সময় দুই-একবার কথাও হয়েছিল। অসম্ভব বিনয়ী মেয়েটি গতকাল ডেঙ্গুতে মারা গেছে। সত্যি, খুবই দুঃখজনক ঘটনা। ঢাকার ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই ভয়াবহ!

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত