,

যারা দেশের মানুষের ভোটে রায় পাবে না, তারা বিদেশী প্রভূদের রায় পাওয়ার চেষ্টা করছে : ছাত্রলীগ সভাপতি

news-image

রংপুর ব্যুরো : বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, নির্বাচনের মাধ্যমে যারা নেতৃত্বে আসতে পারবে না, তারা নির্বাচনকে বাধাগ্রস্থ করার চেষ্টা করছে। যারা দেশের মানুষের ভোটে রায় পাবে না, তারা বিদেশী প্রভূদের রায় পাওয়ার চেষ্টা করছে। যারা গণতন্ত্রকে কুক্ষিগত করতে চায় তাদের বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না ছাত্রলীগ। তিনি বিএনপি-জামায়াত চক্রের অপরাজনীতি বন্ধের দাবি জানান।প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুরের মহাসমাবেশ উপলক্ষে মঙ্গলবার বিকেলে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ছাত্রলীগের রংপুর বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাদ্দাম হোসেন বলেন, প্রধানমন্ত্রীর রংপুর আগমন উপলক্ষে আনন্দের হিল্লোল প্রবাহিত হচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে গিয়ে তাঁকে দেখবেন ও শুনবেন এ উন্মাদনা ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের মাঝে। তরুণ প্রজন্মের হৃদয়স্পর্শি অনুভূতিকে সম্মান জানানোর জন্য ছাত্রলীগের পক্ষ থেকে ২৬ জুলাই থেকে ২ আগষ্ট পর্যন্ত সপ্তাহব্যাপি জাগরণী উৎসব পালন করা হবে। প্রধানমন্ত্রী রংপুর বিভাগ থেকে দারিদ্রতা দূর করেছে, অবকাঠামোর উন্নয়ন করেছে, অসহায় শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থা করেছে। তাই আগামী ২ আগষ্ট আমরা মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাবো।

তিনি আরও বলেন, রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল। সেটি জামায়াত-বিএনপি সরকার বন্ধ করে দিয়েছে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে রংপুরে পাবলিক বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় করেছে। আগামীতে শেখ হাসিনা ক্ষমতায় আসলে প্রত্যেক জেলায় মেডিকেল কলেজ হবে। রংপুর বিভাগ হবে কালচারাল ও ইকোনোমিক হাব।

বক্তব্য রাখেন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সানোয়ার পারভেজ পুলক, হাসনাুর রহমান হাসু, আব্দুল আলীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মুনেম শাহরিয়ার মুন,সাংগঠনিক সম্পাদক সিয়াম রহমান, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির আহমেদ,সাধারণ সম্পাদক তানিম আহসান চপল, কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসে নয়ন, কুড়িগ্রাম সদর উপজেলা সাধারণ সম্পাদক রেজভী কবির বিন্দু সহ রংপুর বিভাগের ৮ জেলার ছাত্রলীগের নেতারা। এসময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।###

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত