,

মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে ইইউ’র উদ্বেগ

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উদ্বেগ রয়েছে বলে জানিয়েছেন মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের সঙ্গে রাজধানীর কারওয়ান বাজার কার্যালয়ে তিনি বৈঠকে বসেন। বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে উদ্বেগের বিষয়টি জানান।

গিলমোর বলেন, ‘বাংলাদেশের মানবাধিকারের বর্তমান অবস্থা নিয়ে (মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে) কথা হয়েছে। আমার মনে হয়, বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক অনেক ভালো। অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক শক্তিশালী। বাংলাদেশের মানবাধিকার ইস্যুতে আমরা বেশ কিছু পরামর্শ দিয়েছি। তারা সরকারি পর্যায়ে কথা বলবে।’

তিনি বলেন, ‘‘নির্বাচনী পরিবেশ নিয়ে ইইউ’র একটি প্রতিনিধি দল এরই মধ্যে বাংলাদেশ ঘুরে গেছে। তারা শিগগির রিপোর্ট দেবে। তবে নির্বাচন সামনে রেখে মানবাধিকার পরিস্থিতি ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ রয়েছে ইইউ’র।’’

পরে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম নিয়ে কাজ করছে কমিশন। এসব ঘটনা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। বিদেশিদের কাছে ভাবমূর্তি নষ্ট করে। নির্বাচন নিয়ে তেমন কিছু আলোচনা হয়নি। তবে নির্বাচনে এমন কিছু করা যাবে না যাতে আমাদের দেশের ইমেজ নষ্ট হয়।’

বিচারবহির্ভূত হত্যা-গুম বিষয়ে নির্বাহী বিভাগকে সচেতন হওয়ার পরামর্শ দেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।

বৈঠকে গিলমোরের সঙ্গে ছিলেন ইউরোপিয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) রাজনৈতিক উপদেষ্টা ভিক্টরভিলিক। আরও অংশ নেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত এইচ ই চার্লস হোয়াইটলিসহ চার সদস্যের প্রতিনিধি দল।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত