,

এশিয়া কাপের প্রাথমিক দলে থাকছেন রিয়াদ

news-image

ক্রীড়া প্রতিবেদক : এশিয়া কাপের প্রাথমিক দলে অভিজ্ঞদের পাশাপাশি তরুণদেরও রাখছে বিসিবি। সম্প্রতি জাতীয় দল থেকে বাদ পড়া মিডলঅর্ডার ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদও থাকছেন ক্যাম্পের দলে। বিতর্ক এড়াতে এ সিদ্ধান্ত বিসিবির।

এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘রিয়াদ কেন্দ্রীয় চুক্তিতে আছে। কেন্দ্রীয় চুক্তির সবাই কন্ডিশনিং ক্যাম্পে থাকবে। কারণ, এই ক্যাম্পটা হচ্ছে ফিটনেস ক্যাম্প।’

রিয়াদ টানা তিনটি আন্তর্জাতিক সিরিজ খেলেননি। সর্বশেষ হজের কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ মিস করেছেন। তবে তারও চোখ আছে এশিয়া কাপ, বিশ্বকাপে। সেজন্য জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার ছুটি কাটালেও একক অনুশীলন শুরু করেছেন ডানহাতি এই ব্যাটার।

সপ্তাহখানেক পরে শুরু হতে পারে কন্ডিশনিং ক্যাম্প। ইমার্জিং এশিয়া কাপের দল থেকেও ক্যাম্পে নেওয়া হচ্ছে বেশ ক’জন ক্রিকেটারকে। বিশেষ করে ওপেনিং বিভাগে তামিম ইকবাল ও লিটন কুমার দাস ছাড়াও তিনজনকে রাখার পরিকল্পনা করা হচ্ছে। চোটাক্রান্ত তামিমের বিকল্প প্রস্তুত রাখতেই এ সিদ্ধান্ত বোর্ডের।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট