,

পুলিশের ৫২৯ ঊর্ধ্বতন কর্মকর্তা পাচ্ছেন বিশেষ পদোন্নতি

news-image

নিজস্ব প্রতিবেদক : বিশেষ পদ্ধতিতে পুলিশের ৫২৯ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হচ্ছে। তাদের জন্য পদ তৈরি করা হবে। তাদের পদায়ন হবে ইনসিটু পদ্ধতিতে অর্থাৎ পদোন্নতি পেলেও আগের পদে দায়িত্ব পালন করবেন তারা।

২০ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সুপারনিউমারারি পদ সৃজন সংক্রান্ত কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

পুলিশ ও এনটিএমসি শাখার অতিরিক্ত সচিব মো. আলী হোসেনের সভাপতিত্বে সর্বশেষ সভা হয়।
ওই সভায় ৫২৯ জনকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত হয়। শিগগিরই সিদ্ধান্তের বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালকে অবগত করা হবে। এর পরই প্রজ্ঞাপন জারি করা হবে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ইনসিটু পদায়ন দেওয়া হবে অ্যাডিশনাল আইজি (গ্রেড-১) এ পদমর্যাদার ১৫ এবং একই পদে গ্রেড-২ পদমর্যাদার ৩৪ কর্মকর্তাকে। এ ছাড়া ডিআইজি হিসেবে ১৪০, অতিরিক্ত ডিআইজি ১৫০ এবং পুলিশ সুপার পদমর্যাদার ১৯০ কর্মকর্তা এই পদোন্নতি পাবেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট