,

ফায়ার সার্ভিসের গাড়ি দুর্ঘটনা: মারা গেলেন আরেকজন

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত আরেকজন মারা গেছেন। তার নাম সিরাজুল ইসলাম। তিনি পেশায় একজন রিকশাচালক।

সোমবার দুপুর ২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ওই দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়িচালক ও একজন পথচারী নিহত হন। রিকশাচালক সিরাজুল ইসলামসহ আহত হন চারজন। সকালে চাষাড়ার সান্তনা মার্কেটের সামনে দুর্ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিসের ওই চালকের নাম জাহাঙ্গীর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আক্তারুজ্জামান বলেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। যার ফলে এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় অপর নিহত ও আহত পথচারীদের পরিচয় জানা যায়নি।

জানা যায়, নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় ফায়ার সার্ভিসের একটি গাড়ি আগুন নেভাতে যাওয়ার সময় চালক হৃদরোগে আক্রান্ত হন। ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আনন্দ পরিবহনের একটি বাসকে প্রচণ্ড গতিতে আঘাত করে। বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠিয়ে দিলে একজন নিহত ও চারজন আহত হন।

নারায়ণগঞ্জ বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি দিদার আহমেদ জানান, সকাল ১১টায় বিসিকের ফকির গার্মেন্টসে আগুন লাগে। এ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একটি গাড়ি যাচ্ছিল। চাষাড়ায় সান্তনা মার্কেটের সামনে গেলে ফায়ার সার্ভিসের গাড়ির চালক হৃদরোগে আক্রান্ত হয়ে গাড়িতেই ঢলে পড়েন। ফলে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের আনন্দ পরিবহনের একটি বাসকে প্রচণ্ড গতিতে ধাক্কা দেয়। এতে বাসটি পথচারীদের ওপর উঠে গেলে একজন নিহত ও চারজন আহত হন। আহতদের নারায়ণগঞ্জ তিনশ শয্যা ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

বিসিকের ফকির গার্মেন্টসের আগুন ফায়ার সার্ভিস আধাঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট