,

দুর্নীতি উন্নয়নের বড় অন্তরায়: রাষ্ট্রপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দুর্নীতি উন্নয়নের বড় অন্তরায়। উন্নয়নকে ত্বরান্বিত করতে হলে সমাজের সকল ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুর্নীতির বিরুদ্ধে দলমত নির্বিশেষে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

আজ রবিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুনের এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, দেশব্যাপী দুর্নীতি দমন দুদকের একার পক্ষে সম্ভব নয়, এ জন্য দেশবাসীর সার্বিক সহযোগিতা দরকার।

রাষ্ট্রপ্রধান এ সময় দুর্নীতি প্রতিরোধে পরিবার থেকেই সচেতনতা সৃষ্টি করার তাগিদ দেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে কমিশনার মোছা. আছিয়া খাতুন দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিক-নির্দেশনা কামনা করেন।

রাষ্ট্রপতি এবং সাবেক দুদক কমিশনার দুদকের সার্বিক কার্যক্রমকে ত্বরান্বিত করতে সার্বিক সহযোগিতার ও আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট