,

বিশ্বকাপে তামিমই অধিনায়ক, বলছেন পাপন

news-image

স্পোর্টস ডেস্ক : ৫ অক্টোবর ভারতের আহমেদাবাদে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।

রোববার সংবাদ মাধ্যমকে এমনটি বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি বলেন, আমি একটা সিম্পল জিনিস বলে দিই। বিশ্বকাপে আমাদের অধিনায়ক তামিম। এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তামিম যেহেতু দুইটা ম্যাচ খেলেনি, তখন লিটন অধিনায়ক ছিল। এখন যদি তামিম ফিরে আসে, তাহলে সেই অধিনায়ক হবে। ও না আসলে আরেকজন হবে। আমরা তো শিওর না, ও কোন ম্যাচটা খেলতে পারবে, কখন থেকে খেলতে পারবে।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলা শেষ হওয়ার পর দিন গত ৬ জুলাই চট্টগ্রামে অভিমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। তার এমন সিদ্ধান্তে অবাক হয় পুরো দেশ।

শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অভিমান ভুলে দেড় মাস পর ক্রিকেটে ফেরার আশ্বাস দেন দেশের তারকা এই ওপেনার। বর্তমানে পিঠের চিকিৎসা করাতে দুবাই সফরে রয়েছেন তামিম।

বিসিবি সভাপতি বলেছেন, এখন তামিম বলছে, একটা ডাক্তার দেখিয়েছে, সেই ডাক্তার বলেছে ইনজেকশন দিতে হবে অথবা সার্জারি করতে হবে। যেটা লাগবে, করব আমরা। মানে, আমরা এক পায়ে খাড়া। ওকে সুস্থ করার জন্য যা যা দরকার, আমরা করতে রাজি। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট