,

বিএনপির আন্দোলনে পুলিশ বাধা সৃষ্টি করে না: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির কোনো আন্দোলনে পুলিশ বাধা সৃষ্টি করে না। মামলা দেওয়া হয় বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে। তিনি বলেন, ‘যারা জনদুর্ভোগ তৈরি করবে, আইন লঙ্ঘন করবে, আইন মানবে না, তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা গ্রহণ করা হবে। এটাই স্বাভাবিক।’

রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ৪০ বছর পূর্তি পালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এ পর্যন্ত তাদের (বিএনপির) যত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে সবার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। তারা কোনো না কোনো মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এ কারণে পুলিশ তাদের গ্রেপ্তার করছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ তাদের কোথাও কোনো ধরনের বাধা দিচ্ছে না। প্রধানমন্ত্রীর সব সময় বলেন, তিনি এদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছেন। যখন রাজনৈতিক চর্চা ঠিক থাকবে তখন এগিয়ে যাওয়ার পথ সুগম হবে। পুলিশ তাদের (বিএনপি) কোনো কাজে কখনো বাধা দিচ্ছে না।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট