,

মেয়ে-ছেলে-নাতিকে হারিয়ে পাগলপ্রায় নুরুল

news-image

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি : বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাচ্ছিলেন আইরিন (২৬)। সঙ্গে ছিল ভাই নয়ন (১৫) ও এক বছর বয়সী মেয়ে নিপা। তবে আর যাওয়া হয়নি। পথে বাস দুর্ঘটনায় তিনজনই মারা যান। মেয়ে-ছেলে ও নাতনিকে হারিয়ে পাগলপ্রায় নুরুল ইসলাম। আর বারবার মূর্ছা যাচ্ছিলেন মা নুর নেহার বেগম।

শনিবার সকালে ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে ওই বাসের ১৭ জন যাত্রী মারা যান। এদের মধ্যে আইরিন, নয়ন ও নিপা ছিল। আইরিন ঝালকাঠির রাজাপুর উপজেলার বলাইবাড়ির নুরুল ইসলামের মেয়ে।

ঝালকাঠি সদর হাসপাতালে কান্নাজড়িত কণ্ঠে নুর নেহার বেগম বলেন, আইরিন তার মেয়েকে নিয়ে বেড়াতে এসেছিল। আইরিনের স্বামীর বাড়ি বরিশালের হিজলা উপজেলায়। আজ স্বামীর বাড়িতে যাওয়ার কথা ছিল। পথে আমার সব শেষ হয়ে গেল।

শুধু নুরুল ইসলাম ও নুর নেহারন নন, এ রকম ১৭টি পরিবারের স্বজনদের কান্না ও আর্তনাদে ভারী হয়ে হয়ে উঠেছে ঝালকাঠি সদর হাসপাতাল।

শনিবার সকালে বাশার স্মৃতি পরিবহন নামের বাসটি পিরোজপুরের ভান্ডারিয়া থেকে যাত্রী নিয়ে ঝালকাঠি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথে ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনায় এ পর্যন্ত ১৭ জন নিহত হয়েছেন। আহত অবস্থায় ৩৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট