,

১০ দিনে ভেসে এলো দুই হাজার মৃত পেঙ্গুইন

news-image

অনলাইন ডেস্ক : উরুগুয়ের উপকূলে মাত্র ১০ দিনে ভেসে এসেছে প্রায় দুই হাজার মৃত পেঙ্গুইন। তবে কী কারণে একসঙ্গে এত পেঙ্গুইনের মৃত্যু হলো সেটির কারণ অজানা। আজ শনিবার (২২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফ্রান্স ২৪।

প্রতিবেদনে আরও বলা হয়, মৃত অবস্থায় পাওয়া ম্যাগলানিক প্রজাতির এ পেঙ্গুইনগুলোর বয়স কম। পাখিগুলোর মৃত্যু হয়েছে আটলান্টিক মহাসাগরে। এগুলো বাতাস ও ঢেউয়ের ধাক্কায় উরুগুয়ের উপকূলে এসেছে।

ধারণা করা হয়েছিল, এভিয়ান ভাইরাসে আক্রান্ত হয়ে পাখিগুলো মারা গেছে। কিন্তু বেশ কয়েকটি পেঙ্গুইনকে পরীক্ষা-নিরীক্ষা করে এই ভাইরাসের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

উরুগুয়ের পরিবেশ মন্ত্রণালয়ের প্রাণীজগত বিভাগের প্রধান কারম্যান লিজাগোয়েন বলেন, পেঙ্গুইনগুলো মৃত্যু হয়েছে পানিতে। মৃত অবস্থায় ভেসে আসা পাখিগুলোর ৯০ শতাংশের বয়স কম। তাদের মধ্যে চর্বির মজুদ ছিল না এবং পেট খালি ছিল। এছাড়া এভিয়ান ভাইরাসের যেসব নমুনা নেওয়া হয়েছে তার সবগুলোই নেগেটিভ এসেছে।

ম্যাগলানিক পেঙ্গুইন বসবাস করে আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলে। দক্ষিণ গোলার্ধের শীতের সময় এ জাতের পাখি খাবার ও উষ্ণ পানির খোঁজে উত্তর দিকে চলে যায়। কিছু কিছু ব্রাজিলের এসপিরিতো সান্তো প্রদেশের উপকূল পর্যন্ত যায়।

প্রাণী কর্মকর্তা কারম্যান লিজাগোয়েন জানান, দেশান্তরের সময় কিছু পাখি মারা যায়, এটি স্বাভাবিক। তবে এত বেশি মারা যাওয়া অস্বাভাবিক।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট