,

সোহরাওয়ার্দী উদ্যান: ভেতরে বিএনপির তারুণ্যের সমাবেশ, বাইরে ‘পাহারায়’ ছাত্রলীগ

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : সরকার পতনের চলমান আন্দোলনে তরুণ প্রজন্মের সম্পৃক্ততা বাড়াতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ‘তারুণ্যের সমাবেশ’। এর আয়োজন করেছে বিএনপির তিন অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। বিএনপির তারুণ্যের সমাবেশের কিছুটা দূরেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হাকিম চত্বরে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

শনিবার (২২ জুলাই) সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হতে থাকেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। অন্যদিকে, দুপুর আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী কেন্দ্রীয় লাইব্রেরির পাশে এসে জড়ো হন।

সেখানে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. খোরশেদ আলম সোহেল জাগো নিউজকে বলেন, আমরা কেন্দ্রের নির্দেশে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যোগ দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এখন অনেক শক্তিশালী। কেন্দ্র অনুমতি দিলে আমরা যেকোনো সময় ঘোষণা দিয়ে ক্যাম্পাসে যাবো। শিক্ষার্থীদের বন্দিত্বের শৃঙ্খল থেকে মুক্ত করবো।

তবে ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত জাগো নিউজকে বলেন, ছাত্রলীগ সবসময় সাধারণ শিক্ষার্থীদের পক্ষে থেকে আসছে। লন্ডনের প্রেসক্রিপশনে কেউ যেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অরাজকতা তৈরি করতে না পারে সেজন্য শিক্ষার্থীদের পাহারা দিচ্ছে ছাত্রলীগ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট