,

রাজধানীর গুলবাগে যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে অলিউল্লাহ রুবেল (৩৬) নামে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার মাঝরাতে গুলবাগ জোয়ারদার লেনে বাসার পাশে রাস্তায় এ ঘটনা ঘটে।

নিহত রুবেলের বাবার নাম শেখ নবী উল্লাহ খোকন। শান্তিবাগে তাদের নিজেদের বাড়ি রয়েছে। তার স্ত্রী তানজিনা দেওয়ান কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য।

রুবেলের স্বজনরা জানান, রুবেল শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুবলীগের রাজনীতি করতেন। কিন্তু কোনো পদে ছিলেন না। তিনি এলাকায় ইন্টারনেট ও ডিমের ব্যবসা করতেন। স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে জোয়ারদার লেনের ১৫৩/এ নম্বর বাসায় ভাড়া থাকতেন রুবেল।

নিহতের ভগ্নিপতি মো. মামুন আহমেদ সিদ্দিকী জানান, বৃহস্পতিবার রাতে রাজারবাগ এলাকা থেকে জোয়ারদার লেনে নিজের ভাড়া বাসায় ফিরছিলেন রুবেল। পথে বাসার অদূরে ৪-৫ জন তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে রাস্তায় ফেলে রেখে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে, পরে সেখান থেকে তাকে পঙ্গু হাসপাতাল এবং সবশেষ ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহজাহানপুর থানার ওসি মো. ফারুকুল আলম জানান, রুবেলের শরীরজুড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট