সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যৌন চাহিদা মেটাবে এআই রোবট!

news-image

অনলাইন ডেস্ক : আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) চালিত নিউজ প্রেজেন্টর নিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বেশ কদিন ধরেই শোরগোল পড়ে গেছে। এর মধ্যে জানা গেল আরও নতুন তথ্য। প্রাক্তন গুগল এক্সিকিউটিভ বললেন, রক্তমাংসের মানুষের মতোই সব চাহিদা মেটাবে এআই রোবট। প্রশ্ন উঠছে, এআই কি মানুষের প্রতিস্থাপন করবে? কিছু কিছু ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে। এর কারণে তৈরি হয়েছে মানুষের চাকরি চলে যাওয়ার ঝুঁকি।

গুগলের প্রাক্তন এক্সিকিউটিভ মো গওদত বলছেন, এআই আগামী দিনে মানুষের যৌন সঙ্গী হতে পারে। তার বিশ্বাস, আগামী দিনগুলোতে বেডরুমেও দেখা যাবে এআই রোবট।

ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসের প্রতিবেদন অনুযায়ী, মো গওদত মনে করেন এআই রোবটগুলো এত বাস্তবসম্মত হয়ে উঠবে যে মানুষের পক্ষে তাদের প্রকৃত পার্টনারদের থেকে আলাদা করে বলা কঠিন হবে। প্রতিবেদনে বলা হয়েছে, টম বিলিউয়ের সঙ্গে ইমপ্যাক্ট থিওরি পডকাস্টে মো গওদত এসব বিষয়ে বলেছেন।

তিনি আরও বলেন, এআই খুব শিগগির একটি বিশেষ হেডসেটের মাধ্যমে যৌন অভিজ্ঞতা দিতে সক্ষম হবে। অ্যাপল ভিশন প্রো বা মেটা কোয়েস্ট ৩-এর মতো হেডসেটের মাধ্যমে এটির অভিজ্ঞতা নেওয়া যাবে।

মো গওদত বলেন, অনেক সময় আমাদের মন এমন কিছু দ্বারা প্রতারিত হয় যা বাস্তব নয়। যদি এআই মানুষের মতো অনুভব করে এবং কাজ করে, তবে আমাদের অভিজ্ঞতা বাস্তব কি না তা জানা কঠিন হবে। তিনি মানব মস্তিষ্কের সঙ্গে সরাসরি প্রযুক্তি সংযোগের সম্ভাবনার কথাও বলেছেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী