,

মা হলেন ‘দৃশ্যম’ খ্যাত অভিনেত্রী ঈশিতা

news-image

অনলাইন ডেস্ক : মা হয়েছেন ‘দৃশ্যম’ খ্যাত অভিনেত্রী ঈশিতা দত্ত। বুধবার (১৯ জুলাই) মুম্বাইয়ের একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের সঙ্গে ছবি শেয়ার করে এ খবর নিশ্চিত করেছেন তার স্বামী অভিনেতা ভাটশাল শেঠ।

চলতি বছর মার্চেই ঈশিতার সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। এপ্রিল মাসে সামাজিকমাধ্যমের পাতায় নিজেই সেই খবর শেয়ার করেন অভিনেত্রী। মে মাসে আন্তর্জাতিক মা দিবসে ঈশিতার জন্য সাধ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের একাধিক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়।

টেলিভিশনে ‘রিস্তো কা সওদাগর—বাজিগর’ ধারাবাহিকে কাজ করার সময় থেকেই ঈশিতা আর ভাটশালের প্রেমের সূত্রপাত হয়। যদিও সেই প্রেমের খবর প্রকাশ্যে আসে তার অনেক পরে। ২০১৭ সালের ২৮ নভেম্বর মুম্বাইয়ে জুহুর ইসকন মন্দিরে চারহাত এক হয় যুগলের। বিয়ের ছয় বছর পরে প্রথমবারের মতো বাবা-মা হলেন এই তারকা দম্পতি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট