সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মা হারা সেই মরিয়ম ও নূরের দায়িত্ব নিতে চান পরীমণি

news-image

বিনোদন প্রতিবেদক : মা হারা দুই অবুঝ শিশু মরিয়ম ও নূরকে ঘরে তালাবন্দি করে জীবিকা নির্বাহের জন্য বাবা রনি সিকদার ফিরোজ রিকশা চালান। তাদেরকে দেখার কেউ নেই। পিপাসা লাগলে শিশু দুটি জানালা দিয়ে বাইরে কাউকে ডেকে বলে, পানি খাব। এমন অসহায় অবস্থায় তাদের বাবা ফিরোজকে আর্থিক সহায়তা করেছেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরপর সহৃদয়বান এক ব্যক্তি উপহার দিয়েছেন চার্জার রিকশা।

এবার অসহায় শিশু মরিয়ম ও নূরকে সহায়তার জন্য এগিয়ে এলেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে স্থানীয় কনটেন্ট নির্মাতা সাব্বির খানের সঙ্গে যোগাযোগ করে এ ব্যাপারে নিজের আগ্রহের কথা জানান অভিনেত্রী।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাব্বির খান ও চিত্রনায়িকা পরীমণির ব্যক্তিগত সহকারী দিপু। তবে কীভাবে সাহায্য করবেন তা রিকশাচালক রনি সিকদার ফিরোজের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তারা।

সাব্বির খান বলেন, ‘আজ বৃহস্পতিবার দুপুরে চিত্রনায়িকা পরীমণি রিকশাচালক ফিরোজকে সহায়তার আগ্রহ প্রকাশ করেন। মূলত তার দুই সন্তান মরিয়ম ও নূরকে তার ছেলে রাজ্যর সঙ্গে লালন-পালন করতে ইচ্ছা পোষণ করেছেন।’

সাব্বির বলেন, ‘পরীমণি ছোটবেলায় তার মাকে হারিয়েছিলেন সেই স্মৃতিচারণও করেন। তিনি বলেছেন, শিশু দুটিকে তালাবদ্ধ করে রেখে যাওয়ার প্রতিবেদনটি দেখার পরে রাতে তার ঘুম হয়নি। খুবই মর্মস্পর্শী ঘটনা। এজন্য তিনি চাইছেন অসহায় এই পরিবারটিকে সাহায্য করতে। সেজন্য প্রথমে রিকশাচালক ফিরোজের সঙ্গে কথা বলতে চান। আলাপ করে ফিরোজের যেটা সুবিধা হবে সেইভাবে সাহায্য করতে আগ্রহী তিনি।’

প্রসঙ্গত, অবুঝ দুই শিশু মরিয়ম ও নূর বরিশাল সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড পশ্চিম কাউনিয়া হাজেরা খাতুন স্কুল সড়কের মোহাম্মদিয়া মসজিদ সংলগ্ন একটি ভাড়া বাসার এক কক্ষে মানবেতর জীবন অতিবাহিত করছে। দুজনের মুখেই স্পষ্ট কথা ফোটেনি। সাড়ে তিন বছর বয়সী মরিয়ম আধো আধো নিজের কথা বলতে পারলেও কথা ফোটেনি আঠারো মাস বয়সী ছোট্ট নূরের মুখে।

২০২১ সালের ৩০ ডিসেম্বর আত্মহত্যা করেন রনি সিকদার ফিরোজের স্ত্রী মারজান। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা মামলায় ৪ মাস ১৮ দিন কারাবন্দি ছিলেন ফিরোজ। পরবর্তীতে প্ররোচনায় সম্পৃক্ত না থাকায় খালাস পান তিনি বলে জানিয়েছেন ফিরোজ।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী