,

ডেঙ্গুতে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি

news-image

বিনোদন ডেস্ক : দেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিন হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর ভিড়। এবার ডেঙ্গুতে আক্রান্ত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সংবাদমাধ্যমকে নিজেই জানালেন সেকথা।

এ অভিনেত্রী জানান, তিন দিন আগে হঠাৎ করেই প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন তিনি। জ্বরের সঙ্গে প্রচণ্ড মাথাব্যথা। গত মঙ্গলবার চিকিৎসকের পরামর্শে ডেঙ্গুর পরীক্ষা করান। রিপোর্টে ফলাফল আসে ডেঙ্গু জ্বরে ভুগছেন এ অভিনেত্রী।

তানিয়া বৃষ্টি বলেন, ‘দুই দিন ধরে প্রচণ্ড জ্বর। আমি খুবই অসুস্থ। প্রথম দিন রাতেই জ্বরের জন্য অনেকটা অচেতন অবস্থা। পরে সকালে চিকিৎসক দেখালাম। তিনি লক্ষণ দেখেই বুঝলেন ডেঙ্গু। এখন চিকিৎসা নিচ্ছি। জ্বর ১০২/১০৩ ডিগ্রির নিচে নামছে না। সবাই দোয়া করবেন।’

বর্তমানে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি। এখনো শরীরে প্রচণ্ড জ্বর রয়েছে তার, কমছে না।

এবারের ঈদে বেশ কিছু নাটকে দেখা গেছে তানিয়া বৃষ্টিকে। অভিনয়ে সমানতালে প্রশংসা পাচ্ছেন ভক্ত, দর্শক ও সহকর্মীদের কাছ থেকে। এরমধ্যে রয়েছে- ‘জায়গায় খায় জায়গায় ব্রেক’, ‘কাছের মানুষ’সহ বেশ কিছু নাটক।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট