,

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৭

news-image

সিলেট প্রতিনিধি : সিলেটের কোম্পানিগঞ্জে বঙ্গবন্ধু মহাসড়কের সুন্দ্রাগাঁও নামকস্থানে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় মোট ৭ জন নিহত হলেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের সুন্দ্রাগাঁও এলাকার পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম। বলেন, মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে ৫ জন, হাসপাতালে নেওয়ার পথে একজন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে অটোরিকশা চালক মো. কালন মিয়া, কালীবাড়ি গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে কাজী আমির উদ্দিন, বতুমারা গ্রামের মো. ইদ্রিস আলী ও টুকেরগাঁও গ্রামের সুরুজ্জামানের স্ত্রী রিতা বেগম। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়দের ভাষ্য, সকাল ৯টার দিকে নন্দিরগাঁও ইউনিয়নের সুন্দ্রাগাঁও এলাকার পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে কোম্পানিগঞ্জগামী একটি মাইক্রোবাসের চাকা ফেটে যায়। এরপর মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সিলেট অভিমুখী একটি সিনজি অটোরিকশাকে সামনাসামনি ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে অটোরিকশা ও মাইক্রোবাস দুটি গাড়িই সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৫ জন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। পরে পুলিশ এসে উদ্ধার কাজে যোগ দেয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট