,

সেই উপসচিব সাময়িক বরখাস্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সদ্য সাবেক পরিচালক (উপসচিব) মাহিদুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। বুধবার (১৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিদ্যুৎ খাত নিয়ে সরকারের সমালোচনামূলক প্রতিবেদন তৈরি করে প্রকাশের পর সরকারের শীর্ষ মহলে ব্যাপক প্রতিক্রিয়া হয়। এ সংক্রান্ত কাজে যুক্ত আইএমইডির সেক্টর-১-এর মহাপরিচালক ও অতিরিক্ত সচিব এস এম হামিদুল হককেও গত সোমবার ওএসডি করা হয়। এরপরই তাদেরকে আইএমইডি থেকে তাৎক্ষণিক অবমুক্ত করে আদেশ জারি করা হয়।

জানা গেছে, বিদ্যুৎ খাতের প্রতিবেদন-সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে এক অতিরিক্ত সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটি প্রতিবেদন দেওয়ার আগেই কর্মকর্তাদের ওএসডি করা হয়। এখন একজনকে সাময়িক বরখাস্ত করা হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই ঘটনায় সরকার এতো ক্ষিপ্ত হয়েছে যে, মাহিদুর রহমানের চাকরি রক্ষা করাই কঠিন হতে পারে।

বিদ্যুৎ খাত-সংক্রান্ত প্রতিবেদনের জন্য মূল দায়িত্ব ছিল পরিচালক মাহিদুর রহমানের, সেক্টর প্রধান হিসেবে এটি তত্ত্বাবধনের দায়িত্বে ছিলেন হামিদুল হক।

কী ছিল প্রতিবেদনে

আইএমইডি সূত্র জানায়, আলোচ্য মূল্যায়ন প্রতিবেদনে বিদ্যুৎ খাতের উন্নয়নকে ‘লুটেরা মডেল’ অভিহিত করে খাতটি ভারত ও চীনের ব্যবসায়ীদের জন্য অবাধ ক্ষেত্র উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে এ খাতের বিভিন্ন অপ্রয়োজনীয় ব্যয় বর্ধনকারী উদ্যোগের সমালোচনাও ছিল।

তবে মাহিদুর রহমানের দাবি, বিদ্যুৎ খাত-সংক্রান্ত মূল্যায়ন প্রতিবেদনের অংশবিশেষে একটি পত্রিকার কলাম লেখকের লেখার অংশ ভুলক্রমে রয়ে গেছে। অসাবধানতাবশত সে অংশটি আইএমইডির ওয়েবসাইটে প্রকাশ হয়। পরে সেটি সংশোধন করা হয়েছে।

তবে সরকারের পক্ষ থেকে এ ঘটনা সন্দেহের চোখে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত