,

বাংলাদেশের বিপক্ষে আবারও পূর্ণাঙ্গ সিরিজ পেল আফগানিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : নতুন ক্রিকেট পঞ্জিকা ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আগামী আগস্টে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিয়ে নতুন মৌসুম শুরু করবে আফগানরা। ওই সিরিজ দিয়ে এশিয়া কাপের পাশাপাশি বিশ্বকাপের প্রস্তুতি সারবে আফগানিস্তান ও পাকিস্তান।

আগস্ট থেকে আগামী বছরের ডিসেম্বর-জানুয়ারি পর্যন্ত আইসিসি ও এসিসির টুর্নামেন্ট ছাড়াও নয়টি সিরিজ খেলবে আফগানরা। যার মধ্যে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ রাখা হয়েছে।

এছাড়া শ্রীলঙ্কা, বাংলাদেশ, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ পেয়েছে আফগানিস্তান। গত জুনে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট খেলেছে আফগানিস্তান। জুলাইয়ে তিনটি ওয়ানডে এবং দুটি টি-২০ খেলেছে।

আগামী বছরও একই সময়ে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে আফগানিস্তান। যেটি আবার আফগানদের হোম সিরিজ হবে। আফগানিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটের দরজা খোলেনি এখনও। এসিবি ওই সিরিজটি তাই সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করতে পারে।

পূর্ণাঙ্গ ওই সিরিজে দুটি টেস্ট রাখা হয়েছে। সঙ্গে আছে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-২০। জুলাই-আগস্টে সংযুক্ত আরব আমিরাতে প্রচণ্ড গরম পড়ে। যে কারণে বিসিবি সংযুক্ত আরব আমিরাতে এবারের এশিয়া কাপ খেলতে রাজি হয়নি। ওই সময়ে আরব আমিরাতে সিরিজ খেলা নিয়েও তাই দুই বোর্ডের সমঝোতায় আসতে হতে পারে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট