,

পদত্যাগ না করলে শান্তিপূর্ণ পদযাত্রা শান্তিপূর্ণ থাকবে না, দিনাজপুরে মির্জা ফখরুল

news-image

দিনাজপুর প্রতিনিধি : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন শান্তিপূর্ণ পদযাত্রা ও সমাবেশ হচ্ছে। পদত্যাগ না করলে এই শান্তিপূর্ণ পদযাত্রা ও সমাবেশ শান্তিপূর্ণ থাকবে না। তখন পালানোর রাস্তা থাকবে না। লক্ষ্মীপুরে কৃষক দলের সজিব হোসেন নিহত হয়েছেন। তার প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ২১ জুলাই সারাদেশে শোকর‌্যালি অনুষ্ঠিত হবে। এরা মারবে, ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করবে। কিন্তু জনগণের প্রতিরোধের মুখে কিছু টিকে থাকতে পারে না। তাই রুখে দাঁড়াতে হবে।

বুধবার (১৯ জুলাই) দিনাজপুরে বিএনপির রংপুর বিভাগীয় পদযাত্রা-পূর্ব সমাবেশে অংশ নিয়ে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

তিনি বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রায় অংশ নিতে আসা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের অভিযোগ তুলে বলেন, আওয়ামী লীগ আগে বিএনপিকে সহ্য করতে পারতো না, এখন তারা হিরো আলমকেও সহ্য করতে পারছে না। কী লজ্জা, কী লজ্জা। কাউকেই তারা সহ্য করতে পারে না। ৩৬ দলের একটাই ঘোষণা, সরকারকে পদত্যাগ করতে হবে।

তিনি বলেন, সরকারকে দেশের মানুষ দেখতে চায় না। অবৈধ হাসিনা সরকারের অধীনে আর নির্বাচন নয়। আগে ঘোষণা দিয়ে বাকশাল কায়েম করেছিল, এখন গণতন্ত্রের মোড়ক সামনে রেখে বাকশাল কায়েম করেছে। শেখ হাসিনা গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে তামাশায় পরিণত করেছে।

আওয়ামী সরকারের সন্ত্রাসীরা এই পদযাত্রাকে ঠেকানোর জন্য হাজী মুহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করেছে। এতে বিএনপির ৫০-৬০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

এ সময় পদযাত্রা-পূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট