,

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল

news-image

নিজস্ব প্রতিবেদক : তিনি বলেছেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের স্বার্থে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে। এ বছর শীতের ছুটির সঙ্গে এ ছুটি সমন্বয় করা হবে। এছাড়া জাতীয় সংসদ নির্বাচন সামনে থাকায় আগামী নভেম্বরের মধ্যে স্কুলগুলোর বার্ষিক পরীক্ষা শেষ করতে হবে।

বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্দোলনরত শিক্ষক ও অন্যান্য শিক্ষক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

আগামী ২০ জুলাই থেকে সারাদেশের সব স্কুল-কলেজ গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ার কথা ছিল। পাঠ্যসূচি অনুসারে ২০ জুলাই শুরু হয়ে ২ আগস্ট পর্যন্ত এ ছুটি চলার কথা। এখন আর সেটি হচ্ছে না।

আন্দোলনরত শিক্ষকদের দাবির প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আগামী সংসদ নির্বাচনের আগে জাতীয়করণ সম্ভব নয়। তবে এ জাতীয়করণের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে দুটি কমিটি করা হবে।

আন্দোলনরত শিক্ষকদের নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিকেল ৩টায় বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী । সেখানে আন্দোলনরত শিক্ষকদের নিয়ে দীর্ঘ আলোচনা শেষে চারটি সিদ্ধান্তের কথা জানানো হয়।

সিদ্ধান্তগুলো হলো-

১. বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে দুটি কমিটি করা হবে।

২. নির্বাচনের আগে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ সম্ভব নয়।

৩. গ্রীষ্মকালীন ছুটি বাতিল, শীতের ছুটির সঙ্গে সমন্বয় করা হবে।

৪. নভেম্বরের মধ্যে শেষ করতে হবে বার্ষিক পরীক্ষা।

মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে দেশের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে গত সপ্তাহ থেকে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে আন্দোলনে সরব রয়েছেন শিক্ষকরা। সারাদেশ থেকে কয়েক হাজার শিক্ষক-কর্মচারী এ আন্দোলনে অংশ নিয়েছেন। জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে প্রতিদিন কর্মসূচি পালন করছেন তারা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট