,

হামলার অভিযোগ : কিশোরগঞ্জে বিএনপির ৮৯ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে বিএনপির পদযাত্রায় পুলিশের ওপর হামলার (পুলিশ এসল্ট) অভিযোগ এনে মামলা হয়েছে। সদর থানার এসআই ফজলুর রহমান বাদী হয়ে ১৯ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত ৬০ থেকে ৭০ জনের বিরুদ্ধে বুধবার সকালে মামলাটি করেছেন।

সদর থানার ওসি মোহাম্মদ দাউদ সমকালকে জানিয়েছেন, এজাহারে জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবু নাসের সুমন ও জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক তারেকুজ্জামান পার্নেলসহ ১৯ জনের নাম রয়েছে। অন্যরা অজ্ঞাতনামা। পুলিশের ওপর হামলার অভিযোগ এনে মামলাটি করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে এই মামলায় এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই।

মঙ্গলবার দুপুরে জেলা শহরের রথখলা এলাকায় বিএনপির পদযাত্রায় পুলিশ বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের গাড়ি ভাংচুরসহ ইটপাটকেল নিক্ষেপ করেন বলে অভিযোগ পুলিশের। পুলিশও পাল্টা রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় বিএনপির অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন জেলা বিএনপর সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা।

এই সংঘর্ষে ১৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন সদর থানা ওসি মোহাম্মদ দাউদ। এদের মধ্যে দুজন হাসপাতালে রয়েছেন। গুলিবিদ্ধসহ বিএনপির আহত নেতাকর্মীরাও হাসপাতালসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট