,

ব্রাহ্মণবাড়িয়ায় দা’য়ের কোপে প্রাণ গেলো বৃদ্ধার, যুবক আটক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের দায়ের কোপে নারী-কিশোরীসহ ৭ জন আহত হয়েছে।পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে আরজুদা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (১৯ জুলাই) বেলা সোয়া এগারটা দিকে পৌরশহরের ভাদুঘরে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় আহতরা অন্যরা হলেন- রাবেয়া (৫০), খালেদা (৪৪), সাজু বেগম (৫০), মুখলেছ (৪৫), নয়ন মনি (১৪), পপি (৩৫)। তারা সবাই ভাদুঘর এলাকার বাসিন্দা।  এ ঘটনায় পরে ঘাতক শিহাব (২৮) নামে ওই যুবককে আটক করেছে পুলিশ। নিহত আরজুদা বেগম ওই এলাকার মৃত আলী আকবরের স্ত্রী। পুলিশের হাতে আটক সিয়াম একই এলাকার জামাল মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম  বলেন, এ ঘটনায় শিহাব কে আটক করা হয়েছে। সে মানুষের সাথে খারাপ আচরণ করত। ‘নারী বিদ্বেষী’ ছিল । পরিবারের কাছে এলাকার লোকজন তার আচরণের বিরুদ্ধে নালিশ করে। এজন্য সে  বৃদ্ধাসহ কয়েকজনকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেন।
ওসি আরোও বলেন, আরজুদা বেগমের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে আছে। তার মাথায় দা’য়ের কোপের আঘাত রয়েছে। ময়নাতদন্তসহ আইনগত ব্যবস্হা  প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট