,

এমপিও-ভুক্ত শিক্ষক, কর্মচারীরাও পাবেন ৫ শতাংশ বিশেষ প্রণোদনা

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের পাশাপাশি এমপিও (মান্থলি পে অর্ডার)-ভুক্ত শিক্ষক ও কর্মচারীরা প্রতিবছর তাদের মূল বেতনের ওপর ৫ শতাংশ হারে বিশেষ প্রণোদনা পাবেন। প্রতি বছর ১ জুলাই তারা ন্যূনতম এক হাজার টাকা করে এই প্রণোদনা পাবেন।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিশেষ প্রণোদনার ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা প্রতিবছর তাদের মূল বেতনের ওপর ৫ শতাংশ হারে বিশেষ প্রণোদনা পাবেন। তবে বিশেষ এ সুবিধা এক হাজার টাকার কম হবে না। যা চলতি জুলাই থেকেই কার্যকর হবে।

এর আগে একই দিন সরকারি কর্মচারী ও পেনশনভোগী কর্মচারীদের জন্য ৫ শতাংশ হারে বিশেষ সুবিধা প্রদানের প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। এ বিশেষ প্রণোদনার আওতায় চাকরিরত ব্যক্তিরা ন্যূনতম ১ হাজার টাকা এবং পেনশনভোগীরা ন্যূনতম ৫০০ টাকা পাবেন। যেসব কর্মকর্তার বেতন বেশি তারা ৫ শতাংশ হারে এ সুবিধা পাবেন।

চলতি বছরের ১ জুলাই থেকে শুরু হয়ে প্রতি বছরের জুলাইতে এই বিশেষ সুবিধা দেওয়া হবে। প্রণোদনার বাইরে সরকারি কর্মচারীদের বিদ্যমান বেতন কাঠামো অনুযায়ী ২০১৬ সালের ১ জুলাই থেকে ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) হয়ে আসছে। নিয়মিত এ ইনক্রিমেন্টও অব্যহত থাকবে। অর্থাৎ ৫ শতাংশ প্রণোদনা যোগ হওয়ায় এখন থেকে বছরে তাদের বেতন বাড়বে ১০ শতাংশ।

নতুন প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন-২০১৮ এর ১৫ ধারা প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত সরকারি-বেসরকারি, স্ব-শাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পেনশনভোগীদের এ বছরের ১ জুলাই থেকে ৫ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ প্রদান করা হলো। তবে এ বিশেষ সুধিবা এক হাজার টাকার কম হবে না।

এছাড়া অবসর–উত্তর ছুটিতে থাকা কর্মচারীরা পিআরএলে যাওয়ার আগের সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে ৫ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন। এ ছাড়া পুনঃস্থাপনকৃত পেনশনাররাসহ সরকার থেকে পেনশন গ্রহণকারীরা প্রতিবছর ১ জুলাই তারিখে প্রাপ্য নিট পেনশনের ওপর ৫ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন; তবে তা ৫০০ টাকার কম হবে না। অবসর গ্রহণকারী যেসব কর্মচারী তাদের মোট পেনশনের ১০০ শতাংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক তুলে নিয়েছেন, তারা এই বিশেষ সুবিধা পাবেন না।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট